আড়িয়াল খাঁ নদে ভেসে উঠলো ৩ শিশুর লাশ

গাজীপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৩:৪৬ আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৩:৪৬

নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা ঘাট সংলগ্ন স্থান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর থেকে তাদের পাওয়া যাচ্ছিল না।

নিহতরা হলো—বীরকান্দা গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৯), একই গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (১১) এবং মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা আক্তার (৯)। পাশাপাশি বাড়ির বাসিন্দা ওই তিন শিশু একসঙ্গে খেলাধুলা করতো। তাদের মধ্যে শিপা স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এবং ঝুমা ও হালিমা একই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।

তিন শিশুর পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরে বৃষ্টি হচ্ছিলো। এ সময় তারা বাড়ি থেকে বেরিয়ে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। দুপুরের পর তাদেরকে দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন। রাত সাড়ে ৮টায় বেলাব উপজেলার ওই নদীর বীরকান্দা ঘাট সংলগ্ন স্থানে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।  

বেলাব থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরিদ উদ্দিন খান ফরিদ জানান, কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি