ভালোবেসে বিয়ে, চট্টগ্রাম যেতে না চাওয়ায় স্ত্রীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ২১:২৪আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ২১:২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহ চৌধুরী রাসেলকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ফেনী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল চট্টগ্রামের রাউজান থানার পূর্ব গুজারা এলাকার এ কে এম ফরিদ আহমেদ চৌধুরীর ছেলে।

শনিবার (৫ নভেম্বর) বিকালে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে এই র‌্যাব কর্মকর্তা জানান, ৪-৫ মাস আগে ভালোবেসে বিয়ে করেন আসামি মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেল ও ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস জ্যোতি (২৩)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মৈকুলি এলাকায় হাবিবুর রহমানের ভাড়া বাড়িতে তারা সংসার জীবন শুরু করেন। বিয়ের পর থেকে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছে। একপর্যায়ে স্বামী তার স্ত্রীকে চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাসের জন্য চাপ প্রয়োগ করে। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) গভীর রাতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে রাসেল। এরপর থেকে সে কৌশলে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে ৫ নভেম্বর রাতে ফেনী জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে রূপগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান