বাড়ি ফেরার ১০ দিন পর ছুরিকাঘাতে প্রাণ গেলো প্রবাসীর

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১৫:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫:৪০

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আহত হয়েছেন চার জন। শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। 

মোবারক হোসেন ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মোবারক হোসেনের স্ত্রী রিনী আক্তার, বোন খালেদা আক্তার ও রাজিয়া।

নিহতের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান আহমেদ জানান, ১০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফেরেন মোবারক হোসেন। এর কয়েক দিন পর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী লতু মিয়া ও তার ছেলেদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। আজ সকালে প্রতিবেশীরা একই ঘটনার জেরে তাকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর আবার সীমানা নিয়ে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে।

মোবারকের স্ত্রী রিনী আক্তার জানান, সকালে প্রতিবেশী লতু মিয়ার ছেলে হাদিউল ইসলাম, রফিকুল ইসলাম, লতু মিয়া এবং তাদের কমপক্ষে আট জন সহযোগী দেশীয় অস্ত্র হাতে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা মোবারককে ঘর থেকে ডেকে নিয়ে বুকে ছুরিকাঘাত করে। বাধা দিলে আরও ছয় জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী জাহাঙ্গীর আলম জানান, মোবারক হোসেন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের বুকে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই ফুরকান আহমেদ জানান, মোবারক হোসেনের বুকে জখমের চিহ্ন রয়েছে। সুরহতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম