সহকর্মীর টর্চ লাইটের আঘাতে প্রাণ গেলো নৈশ প্রহরীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২২, ১৪:৫৪ আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৫:০৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মো. হোসেন (৬০) নামে এক নৈশ প্রহরীকে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে এই ঘটনা ঘটে। হোসেন উপজেলার আগুয়ান্দী গ্রামের মৃত মো. হাসিবের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আগুয়ান্দী গ্রামের হাসিবের ছেলে মো. হোসেন ও একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে হেসেন আলী বাজার পাহারা দিচ্ছিলেন। ভোরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় হোসেন আলী টর্চ লাইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন মো. হোসেন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্ত নৈশ প্রহরী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ