পদ্মা নদীতে চাঁদা তোলায় ২ জনের কারাদণ্ড 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৭:১৭আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৯:০৫

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে চাঁদা তোলায় দুই জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দেশীয় অস্ত্র ও টাকাসহ তাদের আটক করেন মাওয়া কোস্টগার্ডের সদস্যরা।

সাজাপ্রাপ্তরা হলো—মো. সোহেল বেপারী ও মো. কুরবান আলী।

মাওয়া কোস্টগার্ডের পিও (সিডি) বুলবুল আহমেদ বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার পদ্মা নদীতে তিন জন ট্রলার করে বাল্কহেড থেকে চাঁদা তুলছিলেন। এ সময় আমরা তাদের ধাওয়া করি। পরে গাওদিয়া চরে তাদের ব্যবহৃত ট্রলার রেখে পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পালিয়ে গেছে। ওই ট্রলার থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও চাঁদাবাজির ৯ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। পরে লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

ইলিয়াস শিকদার জানান, পদ্মা নদীতে চাঁদা তোলার সময় দুই জনকে আটক করেন কোস্টগার্ডের সদস্যরা। পরে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম