থানার দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৬:১৭আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:১৭

বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে পোস্টার লাগাতে যাওয়া ছাত্রদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) গভীর রাতে গজারিয়া থানার আশপাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল (১৮), বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ (১৮), ছাত্রদল কর্মী রোহান (২১) ও তানভীর (১৯)।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, শুক্রবার গভীর রাতে থানার দেয়ালে পোস্টার লাগানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের মধ্যে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে তারা পোস্টার লাগাতে গিয়েছিলেন এটাই তাদের অপরাধ। তাদের জামিনের বিষয়ে চেষ্টা চালাচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান