স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ২ যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৬:২৬আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬:২৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শুক্রবার (২৫ নভেম্বর) রাতে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- সুমন হোসেন (৩০) ও একই এলাকার আরশাদুল ইসলাম (৩০)। তাদের বাড়ি উপজেলার জামির্তা ইউনিয়নে।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় বাড়ির পেছনে যায় ওই ছাত্রী। এ সময় পাশের বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় আরশাদুল ও সুমন। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশী ও স্বজনেরা এগিয়ে গেলে ওই যুবকেরা দৌড়ে পালিয়ে যায়।

ছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর স্থানীয় শান্তিপুর বাঘুলি তদন্তকেন্দ্রের পুলিশকে জানানো হয়।

ওই তদন্তকেন্দ্রের পরিদর্শক শেখ মোহাম্মদ আবু হানিফ বলেন, রাতেই অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার  করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী থানায় মামলা করলে তাদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী