বিএনপি ছিনতাইকারী দলে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৭:২১

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই এ দল থেকে সবাইকে সাবধান হয়ে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে হবে।’

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এমপি নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, ‘বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায় দলটি। বিএনপির ধারণা, আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দেবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি শুধু সমালোচনা করা ছাড়া আর কোনও কিছুই করতে পারে না। আওয়ামী লীগকে স্বীকার না করেন, আওয়ামী লীগের উন্নয়নকে তো স্বীকৃতি দেবেন।’

উল্লেখ্য, যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে সারা দেশের ৬৩৪ জন ঠোঁটকাটা, তালুকাটা ও শরীরের বিভিন্ন অংশে পোড়া রোগীদের বিনামূল্যে নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্লাস্টিক সার্জারির কার্যক্রম চালানো হচ্ছে। যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের