থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৪:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৪:৩০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়কে থেমে থাকা বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়া সদরের ব্রাহ্মনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনীবাজার এলাকার মো. সবুজ মিয়ার ছেলে শাহিন মিয়া (২২)। তারা দুটি ট্রাকে হেলপার।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ভোরে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক থেকে দুই জন নেমে পেছনে আসেন। এরপর অপর একটি ট্রাক এসে ট্রাকসহ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের