‘শেখ হাসিনা হিমালয়ের মতো, ধাক্কা দিয়ে ফেলা যাবে না’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে ফেলানো যাবে না। তিনি এখন হিমালয় পর্বতের মতো। শেখ হাসিনা বিশ্বনেত্রী। মনে রাখতে হবে, হিমালয় পর্বতকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না।’

বুধবার (৭ ডিসেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাজাকার-আলবদররা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যাচেষ্টা করেছিল। আর ওই বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়নকে সহ্য করতে পারছে না। তারা রাজাকার-আলবদর নিয়ে পেছন দিক দিয়ে ক্ষমতায় এসেছিল। দেশকে অনেক পিছিয়ে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আজ তারা উচ্চস্বরে কথা বলছে, বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তারা আবারও পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী।’

/এফআর/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের