বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ.লীগের শোডাউন

রাজবাড়ী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৫:৩০ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৫:৩০

জামায়াত-বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল শোডাউন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা দিকে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মোটরসাইকেল শোডাউন বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।

এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান চৌধুরী টিটো, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ.লীগের শোডাউন

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে যেন না পারে সে জন্য রাজবাড়ী জেলাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে রাজবাড়ীর পাঁচ উপজেলায় মোটরসাইকেল শোডাউন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

/এফআর/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি