জাতীয় পার্টিতেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীরা স্থান পেয়েছে: চুন্নু

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৫:৫৩

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলে, এমনকি আমাদের দলেও বিভিন্ন সময়ে যুদ্ধাপরাধীরা স্থান পেয়ে গেছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে এটা আমার জন্য লজ্জার ও দুঃখজনক। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনোভাবে আপস হতে পারে না।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি সরকার দেশ থেকে দুর্নীতি দূর করার কোনও উদ্যোগ নেয়নি। দেশে বেকার সমস্যা দূরীকরণে তাদের কোনও উদ্যোগ নেই। দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংক লুট হচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে আর চায় না।’

মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘দেশে এখনও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি, যে আদর্শে দেশ স্বাধীন হয়েছিল, তার লেশমাত্র নেই। দেশ আমাদের। দেশটা স্বাধীন করেছি। অনেক কষ্ট করেছি। ভারতে ট্রেনিং নেওয়ার সময় যুদ্ধ করার সময় বঙ্গবন্ধুর আহ্বানে জীবনের মায়া ত্যাগ করে আমরা যুদ্ধ করেছি। এটাকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, দেশ আমরা স্বাধীন করেছি, তাদের দায়িত্ব দেশকে গড়ে তোলার।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের উচিত দায়িত্ব নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে পরিস্থিতি স্বাভাবিক করা, যাতে হানাহানি, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারি।'

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের