৬৫৮ কোটি টাকা লোকসান মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু

ফরিদপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৯

৬৫৮ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ফরিদপুর চিনিকলের ৪৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপণের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখচাষি হাজি আব্দুল মোতালেব ফকির ও নজরুল ইসলামসহ অন্য অতিথিরা।

এর আগে চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আনোয়ার কবির। বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রবীন আখচাষি মোতালেব ফকির, মো. নজরুল ইসলাম, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পীর সাহেব ওবায়ের বীন নাসের।

চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬ দশমিক ২২ শতাংশ চিনি আহরণ করে তিন হাজার ১০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর চিনিকলটি বছরের পর বছর লোকসান দিয়ে আসছে। এ পর্যন্ত গত ৪৬ মাড়াই মৌসুমে লোকসানের পরিমাণ ৬৫৮ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ১৩১ টাকা। এর মধ্যে আখের অভাবে গত বছর চিনিকলের আখ মাড়াই মৌসুম চার মাসের স্থানে চলে মাত্র একমাস। গত বছর প্রতিষ্ঠানটির লোকসান ছিল ৮০ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৭৩২ টাকা।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী