মাদ্রাসার কক্ষ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২২, ১০:৫৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:৫৮

গাজীপুরের কালীগঞ্জে মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষ থেকে আবু সুফিয়ান শান্ত (১৩) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে খলাপাড়া এলাকার হান্নান মিয়ার ছেলে এবং ওই মাদ্রাসার মক্তব বিভাগের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার এসআই মাজহারুল হক জানান, বৃহস্পতিবার এশার আজান শুনে শিক্ষার্থীরা নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশে কক্ষ থেকে বের হয়। অন্যান্য শিক্ষার্থীরা নামাজ শেষে কক্ষে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে শান্ত লোহার এঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা আবু হানিফ জানান, শান্ত এ মাদ্রাসায় ৩/৪ বছর ধরে পড়াশোনা করছে। সে মক্তব বিভাগের ছাত্র ছিল। কী কারণে এই ঘটনা ঘটেছে তিনি জানেন না বলে উল্লেখ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি