সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০  

ফরিদপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:৩৮

ফরিদপুরের সালথা উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই এলাকার বাসিন্দা আশরাফ হোসেন জানান, জমি নিয়ে শৈলডুবি গ্রামের দুলাল শেখের সঙ্গে তার ভাতিজা নুর আলম শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের কারণে চাচা-ভাতিজা গ্রাম্য আলাদা দলও গঠন করেন। ভাতিজা নুর আলম স্থানীয় গ্রাম্য নেতা মান্নান মোল্লার পক্ষে আর চাচা দুলাল শেখ প্রতিপক্ষের গ্রাম্য নেতা হাসান মাতুব্বরের পক্ষে যোগ দেন। শুক্রবার দুপুরে মসজিদে জুম্মার নামাজে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমি নিয়ে নুরু আলমের সঙ্গে দুলালের হাতাহাতি হয়।

এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা ঢাল ও সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় পক্ষের অন্তত ১০ আহত হন। আহতদের মধ্যে চার জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় ঘটনাস্থল থেকে নিজাম শেখ ও শাওন ফকির নামে দুই জনকে আটক করা হয়। সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী