এক ট্রাক পাশ কাটাতে গিয়ে আরেক ট্রাকে ধাক্কা, কলেজছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:৫৯

গাজীপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী সাব্বির হোসেন (২০)।

রবিবার (০৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গাজীপুর মহানগরের পূবাইল থানার মাজুখান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আব্দুল্লাহ আল জাবের হিমেল মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি উত্তরা মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। আহত সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে। তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মাজুখান এলাকার ময়লা পট্টির সামনে দ্রুত গতির একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে এতে মোটরসাইকেল চালক হিমেল ও আরোহী সাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানোর পরামর্শ দেন। ওই হাসপাতালে নেওয়ার পথে হিমেল মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
ভুলে বিপরীত লেনে উঠে যাওয়া মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
সর্বশেষ খবর
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব কে এই নোমান মাহমুদ?
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ৯ লাখ টাকায় আপস-মীমাংসা 
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
কেটের রাজকীয় সাজে ডায়ানার কানের দুল, কুইন মাদারের নেকলেস
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী