প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৩, ০২:০৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০২:০৫

ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) বিকালে এই দুর্ঘটনাটি ঘটে। 

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ঘিওর উপজেলা পাটাইকোনা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. বাদশা মিয়া (৩৬) ও সিংগাইরের বাস্তা গ্রামের মোনছের আলীর ছেলে মোখসেদ আলী (৪০)। 

জানা গেছে, নিহত এক সন্তানের জনক বাদশা মিয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) কর্মরত ফেরী শাপলা শালুকের ২য় মাস্টার ছিলেন।

বরংগাইল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন ও স্থানীয়সূত্রে জানা গেছে, বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়া ফেরিঘাটগামী প্রাইভেটকারের সঙ্গে মানিকগঞ্জগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাদশা মিয়া মারা যান। পরে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল চালক মোখছেদ আলীও মারা যান।

হাইওয়ে থানার ওই ওসি জানান, লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি