সেবা নিতে আসা নারীর ফোন নম্বর নিয়ে যৌন হয়রানি, প্রাণিসম্পদ কর্মকর্তার বদলি

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৩, ১২:৪২ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৪২

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় পাওয়ায় অন্যত্র বদলি করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই নারী সম্প্রতি সাটুরিয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিকগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গবাদি পশুর ভ্যাকসিন নেওয়ার বিষয়ে পরামর্শ নিতে সম্প্রতি সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসানের কার্যালয়ে আসেন ওই নারী। ভ্যাকসিন দেওয়ার আশ্বাসে নারীর মোবাইল ফোন নম্বর চেয়ে রাখেন। এরপর মাঝে মধ্যে মোবাইল ফোনে কৌশলে আলাপচারিতা করে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ান। একপর্যায়ে নারীকে চাকরি দেওয়ার প্রলোভনে অশ্লীল কথাবার্তা চালিয়ে যান। নিষেধ সত্ত্বেও বিভিন্ন সময়ে আপত্তিকর অশ্লীল প্রস্তাব জানালে কথাগুলো রেকর্ড করেন ওই নারী। তদন্ত কমিটির কাছে ভুক্তভোগী তার লিখিত বক্তব্য ও ২২ মিনিটের অডিও রেকর্ডের সিডি জমা দেন।

এই বিষয়ে অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসানের মোবাইল নম্বরে কল করা হলে তিনি বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের কাছে দাবি করেন, তাকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় বদলি করা হয়েছে। তবে এক নারীর অভিযোগের ঘটনায় প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন।

মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল ইসলাম জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে ওই নারীর করা অভিযোগের প্রাথমিক সত্যতা ও কমিটির সুপারিশের ভিত্তিতে কর্তৃপক্ষ সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসানকে বদলির আদেশ দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
যৌন হয়রানির অভিযোগে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী গ্রেফতার
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় গ্রেফতার, ‘যৌন হয়রানি’ করেছেন দুই পুলিশ
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি