কেক-প্যাটিস খাওয়ার পর বাবার কিছু না হলেও মারা গেছে দুই মেয়ে

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪৯আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৭:৪৯

গাজীপুরে কেক ও প্যাটিস খেয়ে দুই বোনে মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেক শিশু অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের সালনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুরা হলো- আশামনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড় বছর)। তারা গাজীপুর মহানগরের সদর থানাধীন সালনা ইপসা গেট এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। আশরাফুল ইসলাম স্থানীয় এরশাদের বাড়িতে স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করেন। তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

চিকিৎসাধীন শিশু সিয়াম (৬ মাস) হিরা মিয়ার ছেলে। সে গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেও ওই একই বাড়িতে ভাড়ায় থাকে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, মৃত অবস্থায় শিশু দুটিকে হাসপাতালে আনা হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় দুটি শিশুর মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা ঠিক হবে না। সিয়াম আশঙ্কামুক্ত রয়েছে।

মৃতদের বাবা আশরাফুল ইসলাম বলেন, শনিবার সকালে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের (ইপসা) গেট এলাকায় একটি দোকান থেকে কেনা প্যাটিস এবং কেক তারাসহ আমিও খাই। কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে শিশু তিনটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। সিয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আমার কোনও সমস্যা হয়নি।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, এখনও হাসপাতালে আছি। আমরা বিষয়টি এখনও ট্রেস করতে পারছি না। শিশুদের সঙ্গে তাদের বাবা কেক ও প্যাটিস খেয়েছে। বাবার কোনও সমস্যা হয়নি, শিশুদের কেন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা বের করতে কিছু সময় লাগবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে