বালুবোঝাই ট্রাকচাপায় প্রাণ গেলো দুই ভাইয়ের

রাজবাড়ী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮

রাজবাড়ীর সদরে বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদরের দয়ালনগর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রবের ছেলে শাকিব (১১) ও ধাওয়াপাড়া ১ নম্বর ওয়ার্ডের লোকমান শেখের ছেলে শেখ মাহফুজর রহমান সিফাত (১৮)। সিফাত ও সাকিব চাচাতো ভাই। সিফাত রাজবাড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ও সাকিব ধাওয়াপাড়া এলাকার চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, দুপুর ১টার দিকে সিফাত প্রাইভেট পড়ার উদ্দেশে শাকিবের সঙ্গে মোটরসাইকেলে করে রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। দয়ালনগর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা দুই ভাইকে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

ওসি আরও জানান, , ট্রাকচালককে আটক ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম