সরকারি সড়ক কেটে মেঘনা গ্রুপের কারখানায় নেওয়া হলো গ্যাসের লাইন

গাজীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৯

গাজীপুরের শ্রীপুরে সরকারি সড়ক কেটে কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার মেঘনা ডেনিম লিমিটেড কারখানার প্রধান ফটকের সামনে সড়ক কাটার কাজ করতে দেখা গেছে কর্তৃপক্ষকে।

স্থানীয়দের অভিযোগ, ৪-৫ বছর আগে সড়কটি কাঁচা ছিল। তখন এ সড়কে হাঁটু সমান পানি জমে দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাসহ সড়ক ব্যবহারকারী চালক-যাত্রীদের। সরকার ওই সড়কে আরসিসি ঢালাই দিয়ে চলাচলের জন্য উপযোগী করে দেয়।

সোমবার সকাল থেকে মেঘনা গ্রুপের মেঘনা ডেনিম লিমিটেড কর্তৃপক্ষ কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার জন্য ওই সড়কের অন্য পাশ দিয়ে যাওয়া গ্যাসলাইন থেকে সংযোগ নিতে সড়ক কেটে কাজ শুরু করে। ওই স্থানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনও প্রতিনিধি বা প্রকৌশলীকে উপস্থিত থাকতে দেখা যায়নি।

স্থানীয়রা আশঙ্কা করছেন, আরসিসি ঢালাই সড়ক কাটার কারণে এ সড়কে চলাচলকারীদের আবারও দুর্ভোগ পোহাতে হবে। তাছাড়া যেকোনও সময় গ্যাস লিকেজ হয়ে অগ্নিদুর্ঘটনাসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

মেঘনা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ফারুক আহমেদ বলেন, ‘সড়ক কর্তৃপক্ষ (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), তিতাস গ্যাস এবং পৌরসভার মেয়রের অনুমতি নিয়েই আমরা সড়কের নিচ দিয়ে কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার কাজ করছি। এমনভাবে কাজ করছি যাতে সড়ক এবং চলাচলকারী কারও দুর্ভোগ পোহাতে না হয়।’

এদিকে গাজীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘এক সময় সড়কটি আমাদের অধীনে ছিল। যেহেতু সড়কটি শ্রীপুর পৌরসভার মধ্যে। তাই পৌরসভা সড়কের দেখভাল করছে।’

শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান বলেন, ‘আনসার রোড-শ্রীপুর সড়কের আরসিসি অংশে কাটার কোনও অনুমতি পৌরসভা থেকে দেওয়া হয়নি।’

গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহজাদা ফরাজীকে কল করে তাকে পাওয়া যায়নি।

/আরআর/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম