চাচার জন্য পাসপোর্ট কর‌তে গি‌য়ে ছাত্রদল নেতা নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৮

টাঙ্গাইলের গোপালপু‌রে চাচার জন্য পাস‌পোর্ট কর‌তে গি‌য়ে বালুবাহী ট্রা‌কচাপায় মোটরসাইকেল আরোহী টুটুল খন্দকার (৩৬) নামের এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় তার চাচা খন্দকার ইসমাইল হো‌সেন‌ও গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তারাকান্দি-ভূঞাপুর সড়কের উপজেলার গোল‌পেচা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত টুটুল উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ‌ভেঙ্গুলা গ্রামের খন্দকার মোস্তফা হাসানের ছেলে।

স্থানীয়রা জানান, টুটুল তার চাচা ইসমাইলের সঙ্গে টাঙ্গাইল পাসপোর্ট অফিসে কাজ শেষে মোটরসাইকেল‌যো‌গে বাড়ি ফিরছিলেন। এ সময় তা‌দের মোটরসাইকেল‌টি তারাকান্দি-ভূঞাপুর সড়কের গোল‌পেচা এলাকার মোড় পার হওয়ার সময় বালুবা‌হী ট্রাকের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টুটুল মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় তার চাচা ইসমাইলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে, ঘটনার পর ট্রাক চালকের শাস্তির দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করলে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

গোপালপু‌রের হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ আলম এ তথ্যটি নিশ্চিত করে বলেন,  ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করবে এনসিপি ও ছাত্রদল
সদরঘাটে জবি শিক্ষার্থী-লঞ্চকর্মীদের হাতাহাতি, মীমাংসার নামে টাকা দাবির অভিযোগ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি