পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০

পাঁচ দিনের সরকারি সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। তিনি ২৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে আড়াইটায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার উদ্দেশে রওনা করবেন তিনি। দুপুর ৩টা ১৫ মিনিটে মিঠামইন হেলিপ্যাডে নেমে গার্ড অব অনার গ্রহণ করবেন। 

সফরের দ্বিতীয় দিন (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন। সফরের তৃতীয় দিন (১ মার্চ) করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।

সফরের চতুর্থ দিন (২ মার্চ) সোয়া ৩টায় কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকাল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন করবেন। 

সফরের শেষ দিন (৩ মার্চ) বিকাল সোয়া ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। বিকাল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ করবেন। বিকাল সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকোল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের