‘দুই ভাইকে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। পরে নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি নুরুল ইসলাম বলেন, ‘রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটেছিল। দুজন নিহত হয়েছেন। প্রত্যেকের শরীরে ১০-১১টি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এমন ঘটনায় আমরা মর্মাহত।’

এই জাতীয় ঘটনার সঙ্গে সঙ্গে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হয় বলেও উল্লেখ করেন ডিআইজি নুরুল ইসলাম। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। যাতে আইনের মাধ্যমে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। সেইসঙ্গে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিতে কাজ করছি আমরা।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম প্রমুখ। 

এর আগে রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুর পাঁচপাড়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজো ছেলে রফিকুল ইসলাম গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয় সূত্র জানায়, চাচা মো. মহিউদ্দিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তিন ভাইয়ের। এর মধ্যে তাদের বাড়ির পাশ দিয়ে একটি সড়কের ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনে পাইপ স্থাপন করতে চেয়েছিলেন আসলাম সানি। এ নিয়ে চাচাতো ভাই মোস্তফার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে মোস্তফার নেতৃত্বে অস্ত্র নিয়ে সানির ওপর হামলা করা হয়। তাকে রক্ষা করতে রনি ও রফিকুল এগিয়ে এলে কুপিয়ে জখম করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় আসলাম ও রনি মারা যান। হত্যাকাণ্ডের পর মোস্তফা ও তার পরিবার সদস্যরা পালিয়ে যান।

তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের ওপর হামলা করেন চাচাতো ভাই। এই হামলায় দুই ভাই মারা গেছেন এবং এক ভাই আহত হয়েছেন। অভিযুক্ত আসামিরা পলাতক। পুরো ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা হবে। সেইসঙ্গে অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের