বিদেশ যেতে চাইলে স্ত্রীকে এসিডে ঝলসে দেওয়া স্বামীর যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৫

মানিকগঞ্জে স্ত্রীকে এসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইজুদ্দিন মিয়ার (৬০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

আসামি সাইজুদ্দিন মিয়ার বাড়ি সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, পরিবারের সচ্ছলতা আনার জন্য সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম (৫৬) বিদেশে গিয়েছিলেন। বিদেশ থেকে ২০০৯ সালে ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আবার বিদেশে যেতে চাইলে স্বামীর সঙ্গে কলহ বাধে। স্ত্রী বিদেশে যাওয়ার চেষ্টা করলে ২০০৯ সালের ২৮ মে রাতে মুখসহ শরীরের বিভিন্ন স্থানে এসিড নিক্ষেপ করেন স্বামী। তখন তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম পর দিন সাইজুদ্দিন মিয়াসহ চার জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন বাসার তদন্ত শেষে একই বছরের ৭ জুলাই আদালতে চার্জশিট দেন।

আদালতের বিচারক ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সাইজুদ্দিন মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড করেন। বাকিদের এই মামলায় সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেন। এই মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মথুরনাথ সরকার ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী শীপ্রা রানী সরকার।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী