‘বঙ্গবন্ধুকন্যা দিনরাত পরিশ্রম করেন, রাতেও জেগে থাকেন আপনাদের বাঁচানোর জন্য’

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘ধৈর্য ধরুন, শেখ হাসিনার প্রতি আস্থা হারাবেন না। বঙ্গবন্ধুকন্যা দিনরাত পরিশ্রম করেন, রাতের বেলাও তিনি জেগে থাকেন আপনাদের বাঁচানোর জন্য। এই যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে, শেখ হাসিনা জেগে থাকেন দ্রব্যমূল্য সামাল দেওয়ার জন্য। শেখ হাসিনা জেগে থাকেন মানুষ যাতে ভালো থাকে।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, কিন্তু কী করে খেলবো? বিএনপি তো জানে নির্বাচনে এলে জামানত রাখা মুশকিল। বড় খারাপ অবস্থা। বিএনপি মিছিল করে, পথ হারিয়ে পদযাত্রা। বিএনপির পদযাত্রা এখন দৈর্ঘ্যে কমে প্রস্থে বাড়ে। নেতারা সব প্রথম লাইনে চলে আসে, পেছনে কর্মী কমে যাচ্ছে। কী খেলবে এরা? আন্দোলনে হেরে গেছে। নির্বাচনে খেলতে চান? আসেন। আমরা প্রস্তুত, হাওরের মানুষ শেখ হাসিনা, নৌকা ও আওয়ামী লীগের পাশে আছে।’

তিনি বলেন, ‘মতিগতি খারাপ। এখন তারা (বিএনপি) দেখছে, নির্বাচন করে শেখ হাসিনার সঙ্গে জেতা সম্ভব নয়। এখন তাদের মতলব হচ্ছে শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া। এদের হাতে আগুন সন্ত্রাস ও ভাঙচুরের রাজনীতি। শপথ নিতে হবে অগ্নিসন্ত্রাস করতে এলে যে হাতে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দেবো। আমাদের শপথ, যে হাতে গাড়ি ও স্কুল-কলেজ ভাঙতে আসবে সেই হাত ভেঙে দেবো। খেলা তাহলে হবে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এই হাওরের সন্তান রাষ্ট্রপতি আবদুল হামিদ আপনাদের গর্ব। কিন্তু কিছু পর সংবিধান অনুযায়ী তাকে যেতে হবে। কিন্তু আমরা তাকে ভুলবো না। আমাদের নেত্রী খুবই শ্রদ্ধা করেন আপনাদের প্রিয় নেতা আবদুল হামিদকে। সারা দেশ তাকে শ্রদ্ধা করে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি