শরীয়তপুরে বজ্রাঘাতে প্রাণ গেলো ৩ জনের

শরীয়তপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৩, ১৯:২২আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৯:২২

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় পৃথক বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরউদ্দি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে শাকিল মোল্লা (২১), ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মুসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও ছয়গাঁও ইউনিয়নের আনন্দ বাজার গ্রামের সৌদি আরব প্রবাসী নাদিম মুন্সি (২৪)। এ ছাড়া বড়কান্দি ইউনিয়নের কাচারি কান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা মনি (১৫ মাস) নামে এক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

গুরুতর আহত শিশু সুরা মনির খালা পলি আক্তার জানান, সে তার মায়ের কোলে ছিল। হঠাৎ বজ্রাঘাতের বিকট শব্দ হলে সুরা মনির খিচুনি দিতে থাকে। তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।

ভেদরগঞ্জ এলাকার শাহাদাৎ জানান, বুধবার দুপুরে মাছের খামারের খাদ্যে নিয়ে যাওয়ার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রাঘাত হলে নাদিম মুন্সী আহত হন। স্থানীয়রাসহ তার বাবা ও ভাই তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিষার ইউনিয়নের চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার বলেন, আমার ইউনিয়নের মুসলিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম গরু আনতে মাঠে যান। সেখানেই বজ্রাঘাতে তিনিসহ তার গরুটি মারা যায়। ওই পরিবারটিকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এক কৃষক মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মারা গেছে। আরেক শিশু আহত হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। আহত শিশুর চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। ওই কৃষকের জন্য সরকারি নিয়ম অনুযায়ী আরও এক লাখ টাকার ব্যবস্থা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
শরীয়তপুরে ৪৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আটক ৪
বোমা বানানোর সময় দুই জন নিহতের ঘটনায় আটক ৩
সর্বশেষ খবর
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
১১ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যা মামলার বিচার
১১ বছরেও শেষ হয়নি ব্লগার নিলয় হত্যা মামলার বিচার
বর্ষায় অফিস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, মেনে চলুন এই সতর্কতা
বর্ষায় অফিস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, মেনে চলুন এই সতর্কতা
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
মোজতবা খামেনি মৃত্যুশয্যায়, দাবি বিরোধীপন্থি সংবাদমাধ্যমের
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা