নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ১১:১৩আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:২১

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণের পর ভবনে অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন একটি দোতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ওই ভবনে আগুন ধরে যায়। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল মো. শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’

/আরআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম