নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর ভবনে আগুন লেগে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২৩, ১২:১১আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৩৬

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন দগ্ধ ও সাত জন আহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে পুরাতন একটি দোতলা ভবনে এ ঘটনা ঘটে। দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

নিহত ওই ব্যক্তির নাম আওলাদ হোসেন (৪০)। তিনি পেশায় শ্রমিক। এ ছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ওই ভবনে আগুন ধরে যায়। ওই ভবনের দোতলায় আগুন লাগে। এ সময় তিন জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বিস্ফোরণের সময় ভবনের দেয়াল ও পলেস্তারা ভেঙে সাত পথচারী আহত হন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এই ঘটনায় দগ্ধ আওলাদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এছাড়া আরও দুই জন দগ্ধ ও সাত জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল মো. শাহজাহান শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।’

/আরআর/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী