খান বাহাদুর জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার ও তার স্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ২১:৪১আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২২:০৩

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ খান বাহাদুর জমিদার বাড়িতে নবনির্মিত মসজিদ ও জমিদার বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার সহধর্মিণী তেরেসা আলবর।

পরিদর্শনকালে তারা ব্রিটিশ শাসনামলের খান বাহাদুরের বাড়িটি ও নবনির্মিত জামে মসজিদটি ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন। সেখানে হাইকমিশনার প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান শেষে ঢাকায় ফেরেন। এটা তাদের ব্যক্তিগত সফর বলে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে সড়কপথে খান বাহাদুরের বাড়িতে পৌঁছালে হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও তার সহধর্মিণীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির ও সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর।

খান বাহাদুর জমিদার বাড়ি পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার ও তার স্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন- খান বাহাদুরের বংশধর নবনির্মিত জামে মসজিদের নির্মাতা প্রকৌশলী ব্রিটিশ নাগরিক মেরিনা তাবাচ্ছুম, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, থানার ওসি আবু তাহের, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

জানা গেছে, খান বাহাদুরের কোনও বংশধর এ বাড়িতে বসবাস করেন না। ওই এলাকার মিলন নামে একজন কেয়ারটেকার বাড়িটি দেখাশোনা করেন। খান বাহাদুরের বংশধররা ঢাকাসহ দেশের বাইরে অবস্থান করেন বলে।

/এফআর/
সম্পর্কিত
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
১১৭ বছরে পা দিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি
সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন প্রিন্স হ্যারি-মেগান
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল