ঈদযাত্রায় ১৫০ টাকার স্পিডবোট ভাড়া ২০০

ফরিদপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৩, ২২:২৭ আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২২:২৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর-মৈনট নৌপথে ঈদ ঘিরে বাড়ানো হয়েছে স্পিডবোটের ভাড়া। বাড়তি ভাড়া আদায় করায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। প্রতি যাত্রীর কাছ থেকে ৫০ টাকা বেশি নিচ্ছে ঘাট কর্তৃপক্ষ। অর্থাৎ ১৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা। তবে বাড়েনি লঞ্চ ভাড়া।

ঘাট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ অক্টোবর থেকে বিআইডব্লিউটিএর তত্ত্বাবধানে গোপালপুর-মৈনট নৌপথে চালু হয় লঞ্চ সার্ভিস। কিন্তু স্পিডবোটের নিয়ন্ত্রণ রয়েছে উপজেলা প্রশাসনের হাতে। একেক সময়ে একেক রকম ভাড়া আদায় করে ঘাট কর্তৃপক্ষ। ঈদ কিংবা উৎসব এলেই ভাড়া বাড়িয়ে দেয়। এ নিয়ে উপজেলা প্রশাসনের কোনও তদারকি নেই বলে জানালেন যাত্রীরা।

দোহার থেকে আসা সদরপুরের চর চাঁদপুর গ্রামের নিতিশ মজুমদার বলেন, ‘দুদিন আগেও ১৫০ টাকা ভাড়া ছিল। আজ ২০০ টাকা দিতে হলো।’

গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের অনিক মিয়া বলেন, ‘ঈদে বাড়িতে এলাম ভালো লাগছে। তবে বোটের ভাড়া ৫০ টাকা বেশি দিতে হলো। ঈদ এবং উৎসবে ভাড়া বাড়িয়ে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি উপজেলা প্রশাসন তদারকি করলে এমন হতো না।’

এ বিষয়ে মৈনট ঘাটে স্পিডবোটের ভাড়া আদায়কারী শেখ খায়ের বলেন, ‘গতকাল থেকে ২০০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। আগে ১৫০ টাকা নেওয়া হতো। কারণ গোপালপুর থেকে বোট খালি আসে, তাই তেল খরচের জন্য বেশি নেওয়া হয়।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা সদ্য বদলি হয়ে যাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, ‘ভাড়া বেশি নেওয়ার খবর পেয়েছি আমরা। যাত্রী বেড়ে যাওয়ায় এপার থেকে বেশি চাপ থাকে। আবার ওপার থেকে বোট খালি আসে। এ জন্য সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।’

/এএম/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি