হালখাতা শেষ করে বাড়ি ফেরার পথে শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
০১ মে ২০২৩, ০০:২১আপডেট : ০১ মে ২০২৩, ০১:৪৯

রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পাইলট গার্লস হাই স্কুলের শিক্ষক মো. মিজানুর রহমানকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর কলিমোহর ইউনিয়নের বশাকুষ্টিয়া গ্রামের ইব্রাহিম মন্ডলের ছেলে। শিক্ষকতার পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন তিনি।

কলিমোহর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিলকিস বানু বলেন, মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি হোসেডাঙ্গা বাজারে সারের ব্যবসা করতেন। রবিবার তার দোকানে হালখাতা অনুষ্ঠিত হয়। হালখাতা শেষ করে রাতে মোটরসাইকেলযোগে বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিজানুর নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে, তা খতিয়ে দেখছি আমরা। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের