বসতঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ মে ২০২৩, ২১:১৯ আপডেট : ০৬ মে ২০২৩, ২১:১৯

টাঙ্গাইলের দেলদুয়ারে বসতঘর থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের শাহেদের স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মুশফিক (৫) ও মাশরাফি (২)।

দেউলী ইউনিয়নের চেয়ারম্যান তাহমিনা হক জানান, সন্ধ্যার দিকে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে মায়ের ঝুলন্ত ও দুই সন্তানের লাশ বিছানায় পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে, ঘটনার পর থেকে নিহত মনিরার স্বামী পলাতক রয়েছেন। শাহেদ দেউলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ফজলুর ছেলে।

দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন বলেন, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী পালিয়ে গেছেন। তাকে খুঁজে পেলে এবং লাশের ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি