যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ

ফরিদপুর প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৫:৫১আপডেট : ০৮ মে ২০২৩, ১৬:০৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিবিরকান্দি গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ আরিফা আক্তারকে (২৪) নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৭ মে) রাতে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে।

আরিফার স্বামীর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদি গ্রামে। সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে আরিফার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন।

আরিফার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরকান্দা উপজেলার বিবিরকান্দি গ্রামের স্কুলশিক্ষক আবুল কাশেম মাতুব্বরের মেয়ে আরিফা। ২০২০ সালে সালথা উপজেলার কাগদি গ্রামের কৃষক মফিজুর শেখের ছেলে হাসান শেখের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোক তাকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করে। আরিফা বাবার কাছ থেকে কয়েক দফায় টাকা আনেন। তবে কিছুদিন পর আবার যৌতুকের জন্য নির্যাতন শুরু হয়। রবিবার রাতে আরিফার কাছে ৫ লাখ টাকা দাবি করেন হাসান। এতে আপত্তি জানালে তাকে নির্যাতন করা হয়। প্রতিবেশীরা আরিফার বাবাকে জানান। তিনি বিষয়টি সালথা থানায় জানান। রাতেই পুলিশ ওই বাড়িতে গিয়ে আরিফাকে উদ্ধার করে।

হাসপাতালে চিকিৎসাধীন আরিফা বলেন, ‘যৌতুকের জন্য প্রায়ই তারা নির্যাতন করতো। বিদেশ যাওয়ার জন্য ৫ লাখ টাকা আনতে আমাকে মারধর করে। বাবা খবর পেয়ে পুলিশের সহযোগিতায় আমাকে উদ্ধার করে।’

নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে আরিফার স্বামী হাসান শেখ বলেন, ‘এটি সাংসারিক বিষয়। এ নিয়ে আমার কিছু বলার নেই।’

সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, ‘গৃহবধূকে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাই। পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/আরআর/
সম্পর্কিত
নারীর ভিডিও ভাইরালের পর যুবদল কর্মী আত্মগোপনে
সেই বিএনপি নেতা আটক
গাছে বেঁধে স্কুলছাত্রী-যুবককে নির্যাতন: অভিযোগের তির বিএনপি নেতার দিকে
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল