একসঙ্গে মারা যাওয়া ৩ বন্ধুকে পাশাপাশি দাফন

ফরিদপুর প্রতিনিধি
১৭ মে ২০২৩, ২১:২২ আপডেট : ১৭ মে ২০২৩, ২১:২৭

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন এলাকাবাসী। একসঙ্গে মারা যাওয়া তিন বন্ধুর জানাজা শেষে দাফন করা হয়েছে পাশাপাশি কবরে। তাদের দাফন ঘিরে পরিবারের সদস্য, বন্ধু, স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বুধবার (১৭ মে) বিকালে আছরের নামাজের পর ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ঈদগাহ মাঠে তাদের জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। তাদের শেষ বিদায় জানাতে হাজারও মানুষ জানাজায় অংশ নেন।

এর আগে, মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত ৮টার দিকে জেলার মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া এলাকায় গাড়িচাপায় মারা যান মোটরসাইকেলে থাকা তিন বন্ধু।

একসঙ্গে মারা যাওয়া ৩ বন্ধুকে পাশাপাশি দাফন

নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের সদর এলাকার বিশ্বাসপাড়ার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (২০), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০)। জুবায়ের ডিগ্রিতে অধ্যয়নরত ছিলেন, নাহিদ বাড়িতে ও হুসাইন বাগাট বাজারে কাঁচামালের ব্যবসায়ী করতেন। তারা তিন জনই বন্ধু।

বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান জানান, বাগাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাদের জানাজা হয়েছে। জানাজায় হাজারও মানুষ অংশ নেন। জানাজা শেষে বাগাট কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল। মারা গেছে একসঙ্গে, এ কারণে একসঙ্গে জানাজা ও দাফন পাশাপাশি করা হয়েছে।

তিন বন্ধুর কবর

তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে মোটরসাইকেলযোগে কামারখালী থেকে গতকাল রাতে বাড়িতে আসছিল তারা। বাড়ির কাছাকাছি আসা মাত্রই ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বিশ্বাস পাড়া এলাকায় পৌঁছতেই অজ্ঞাত গাড়ি চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি এস এম শহিদুর রহমান জানান, তিন জনের লাশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, মহাসড়কে তিন বন্ধু নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। অজ্ঞাত গাড়ি ও সেটির চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলাটি রুজু করা হয়।

/এফআর/এমএএ/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি