অস্ত্র হারিয়ে ফেলা পুলিশ সদস্য বরখাস্ত

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২৩, ২২:৩৮ আপডেট : ২০ জুন ২০২৩, ২২:৩৮

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে গিয়ে সরকারি শর্টগান হারিয়ে ফেলা কনস্টেবল মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) তাকে বরখাস্ত করে দৌলতপুর থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেছে।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা দীর্ঘদিন ধরে যমুনা নদীতে কয়েকটি মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বলগেট দিয়ে বিক্রি করে আসছিলেন। এতে বাঘুটিয়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকিতে পড়ে। খবর পেয়ে গত মঙ্গলবার দুপুরে বাঘুটিয়া ও জিয়নপুর ইউনিয়নের মধ্যবর্তী যমুনা নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার অভিযান চালিয়ে একটি মেশিন জব্দ করেন। এ সময় কনস্টেবল মো. আল আমিনের হাতে থাকা শর্টগানটি নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা শর্টগানটি উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত নদীতে অভিযান চালান। তবে পাওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়ে কনস্টেবলের সঙ্গে থাকা শর্টগান নদীতে পড়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অস্ত্রটি উদ্ধারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব