নদীতে গোসলে নেমে নিখোঁজের ৩২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১০:১৫আপডেট : ২২ জুন ২০২৩, ১৩:০৭

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় নদীতে গোসল করতে নেমে রবিন শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজের ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রবিন। রবিন ক্যানেল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিখোঁজ রবিনের মামা ইমন আলি জানান, মঙ্গলবার সকালে বড় বোনের ছেলের সঙ্গে নদীতে গোসল করতে যায় রবিন। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তলিয়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমরা ও মানিকগঞ্জের ডুবুরি টিম উদ্ধারকাজ শুরু করি। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চলে। পরদিন পুনরায় সকাল থেকে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে মরহেদটি স্থানীয়রা ভেসে উঠতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

/আরআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী