‘প্রধানমন্ত্রী এই ঈদে আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন’

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৩, ১৬:৩৮ আপডেট : ২২ জুন ২০২৩, ১৬:৩৮

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা জানি, আপনারা খুব কষ্টে আছেন। দ্রব্যমূল্যে অধিক বৃদ্ধি পেয়েছে। যুদ্ধের কারণে তেলের দাম অধিক বৃদ্ধি পেয়েছে। তবে এখন আস্তে আস্তে কমছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঈদে আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। টিসিবির মাধ্যমেও সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে।’

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের ৬৭৬ দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে বোমাবাজি করে মানুষ হত্যা করেছে। তাদের সময় শিক্ষার্থীদের নতুন বই দিতে পারেনি।’

আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর আহ্বান করে মন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেবে।’ 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। পুনরায় নৌকা মার্কায় ভোট দিলেই সিদ্ধান্ত হবে, বয়স্ক বিধবা, প্রতিবন্ধীসহ সব সামাজিক ভাতা থাকবে কি, থাকবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে মানিকগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। কর্নেল মালেক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল, ম্যাটস, ফায়ার সার্ভিস স্টেশন, শত শত কোটি টাকার রাস্তার উন্নয়নমূলক কাজ হয়েছে।’ 

বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।

/এফআর/
সম্পর্কিত
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’ প্রচারণা শুরু করছে সরকার
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি