ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনেরও মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ জুন ২০২৩, ২০:৩৯ আপডেট : ২৬ জুন ২০২৩, ২০:৩৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) বিকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জন হলো—হাজিরটেক এলাকার আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমায়রা (৭)। তারা হাজিরটেক কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও সম্পর্কে চাচাতো বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদ্রাসা ছুটির পর দুই বোন বাড়ি ফিরছিল। পথিমধ্যে মেঘনার শাখা নদীতে নেমে খেলাধুলা করছিল। একপর্যায়ে হুমায়রা পানিতে ডুবে গেলে সঙ্গে থাকা বড় বোন হাবিবা বাঁচাতে এগিয়ে যায়। এ সময় দুই জনেই ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‌‘দুই বোন খেলাধুলা করতে নেমে নদীতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি