বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুন করায় সুফিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ জুলাই ২০২৩, ১৬:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৭:২৩

মানিকগঞ্জের সাটুরিয়ায় কথিত প্রেমের সম্পর্কের জেরে প্রেমিকের যোগসাজশে ২০ হাজার টাকায় ভাড়াটে খুনি দিয়ে স্বামী হাসেমকে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের মিশনে অংশ নেওয়া দুই কিলার শহিদুল ইসলাম ও জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ। এর আগে হত্যার পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান এবং ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ টানা তিন দিন অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে বলে দাবি পুলিশের।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সাটুরিয়ার দরগ্রাম থেকে গ্রেফতারকৃত আসামি শহিদুল ইসলাম ও জসীম উদ্দিন পুলিশের কাছে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার দায় স্বীকার করেছে। এদিকে তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।  ইতোপূর্বে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি ওসমান ওরফে আসমানকে আদালতে প্রেরণ করলে সে এখন জেলহাজতে রয়েছে। 

ঘটনার মূল পরিকল্পনাকারী প্রধান আসামি ওসমান ওরফে আসমানের সঙ্গে নিহত ভ্যানচালক হাসেমের স্ত্রীর সুফিয়া আক্তারের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

আসামি ওসমান হাসেমের স্ত্রীকে বিয়ে করার উদ্দেশ্যে হাসেমকে হত্যার পরিকল্পনা করে। এ জন্য জসীম ও শহীদুলকে ২০ হাজার টাকায় ভাড়া করে।

পুলিশ জানায়, ঘটনার দিন (২৩ জুন) আনুমানিক রাত ১০টার দিকে হাসেমকে একটি তালাবদ্ধ বাড়িতে তাস খেলার কথা বলে ডেকে নিয়ে যায় ওসমান। পরিকল্পনা অনুযায়ী ভাড়াটিয়া খুনি জসীম ও শহীদুল মিলে হাসেমের চোখ, হাত বেঁধে প্রথমে কিল-ঘুসি, লাথি মারে। পরে শ্বাসরোধে তাকে হত্যা করে লাশ পাশের পাটক্ষেতে ফেলে রেখে যায়। পুরো হত্যাকাণ্ডের প্রত্যক্ষ তদারকি করে মাস্টারমাইন্ড ওসমান। এই পরিকল্পনার পুরোটাই জানতো নিহত হাসেমের স্ত্রী সুফিয়া। তাকে জানিয়ে এই কিলিং মিশন সাজানো হয়েছিল।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে প্রধান মাস্টারমাইন্ড আসামি ওসমান ইতোমধ্যে গ্রেফতার হয়ে জেলহাজতে আছে। অপর দুই আসামি একই উপজেলার রুহুল্লি গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৩২) ও একই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. জসীম উদ্দিন (৪০) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মুগদায় প্রবাসীকে খুন: মূল অভিযুক্ত ‘প্রেমিকা’ গ্রেফতার 
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ মা-মেয়ে, ১০ দিন পর মাটি খুঁড়ে লাশ বের করলো কুকুর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি