যে বাড়িতে থাকতেন নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ তিন জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ১৩:৩২আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৪:১৩

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড়নওপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমির মো. আনিসুর রহমানসহ সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।  

বাড়িটির মালিক আনোয়ারা বেগম জানান, তার একতলা ভবনের দুই কক্ষ তিন দিন আগে ভাড়া নেন হাসান নামের এক লোক। তার বাড়ি বরিশাল বলে জানান। তারা এক পরিবারের পরিচয় দিয়ে তিন জন উঠেন এবং পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে জানান। এক হাজার টাকা বিদ্যুৎ বিলসহ ভাড়া নির্ধারণ হয় ৬ হাজার টাকা। তাদের ন্যাশনাল আইডি কার্ড দুই দিন পরে দেওয়ার কথা ছিল।

এই ঘরে থাকতেন নতুন জঙ্গি সংগঠনের আমিরসহ তিন জন

আনোয়ারা বেগমের স্বামী বদিউর রহমান মারা গেছেন এবং ছেলেরা ভিন্ন জায়গায় বাস করায় বাড়িটি তিনিই দেখভাল করেন। তিনি জানান, রবিবার রাত ৩টায় বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব। সকালে তিন জনকেই গ্রেফতার করে নিয়ে যায়।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
জঙ্গি সংগঠন নিউ জেএমবির সদস্য গ্রেফতার
‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে