‘সব দল নির্বাচনে আসুক, যাতে জনগণ তাদের রায়টা দিতে পারে’

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২৩, ১৭:১৫ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৭:১৫

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা করে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে- যাতে জনগণ তাদের সুস্পষ্ট রায়টা দিতে পারে।’

সোমবার (২৪ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে তিন দিনব্যাপী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট পরিকল্পনা সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সময়কাল থেকেই বিভিন্ন দেশি-বিদেশি এনজিওগুলো পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারও তাদের সার্বিক সহযোগিতা করে আসছে।’

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান ফসিউল্লাহ, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ২০২৩-২৪ অর্থবছরের চার হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করে। এর আগে মন্ত্রী প্রশিকা প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে সংস্থাটির বৃক্ষরোপণ সপ্তাহ উদ্বোধন, স্মার্ট বাংলাদেশ কর্নারের উদ্বোধন করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি