নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়কসহ ৫ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২৩, ১৫:৪৫আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬:৫৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিন জনের নাম পরিচয় মিলেছে। তারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়কসহ ৫ নেতাকর্মী আটক

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ আমাদের দিকে টিয়ারশেল ও গুলি ছোড়ে। তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধানসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। এ ছাড়া পুলিশের হামলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফার মোবাইল নম্বরে কল করা হলে তিনি এই বিষয়ে আপাতত কথা বলতে রাজি হননি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমার নম্বরেও একাধিকবার কল করে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের