নরসিংদীতে পিকআপের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২৩, ১৪:০২ আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৪:০২

নরসিংদীতে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় জেলার শিবপুর উপজেলার সৈয়দনগরে এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার কামারগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে সিএনজিচালক নাসির উদ্দিন (২৬), একই উপজেলার পালপাড়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে জজ মিয়া (২৩) ও ফরিদপুর জেলার বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে শাহিন হোসেন (২৮)।

ইটাখোলা হাইওয়ে থানার এসআই আবুল খায়ের জানান, ওই রাতে সিএনজিটি ইটাখোলা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী পিকআপভ্যান সিএনজিকে ধাক্কা দিয়ে চলে যায়। সিএনজি সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই সিএনজিচালক নাসির উদ্দীন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা ও চালকের লাশ উদ্ধার করেন।

এসআই আবুল খায়ের জানান, নিহতদের সঙ্গে থাকা মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে সিএনজিচালক ও হাসপাতালে নেওয়ার পথে অপর দুই জন মারা যান।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি