মাছ ধরার সময় ডাকাত সন্দেহে বৃদ্ধ জেলেকে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৩, ১৯:০০আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৯:০০

গাজীপুরে মাছ ধরার সময় ডাকাত সন্দেহে আসাদ উদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার মধ্যরাতে সদর থানার মজলিশপুরের কাজিপাড়ায় তুরাগ নদে নৌকায় মাছ ধরার সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেক জেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। 

নিহত আসাদ উদ্দিন মোল্লা (৬৫) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কালুয়ারচর গ্রামের মৃত পাশান মোল্লার ছেলে। আহত নুর হাসান (৪০) একই জেলার সদর থানার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগারচর গ্রামের মৃত সোহরাব প্রামাণিকের ছেলে।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ‘শনিবার মধ্যরাতে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে ধরতে মহানগরীর কড্ডা এলাকা থেকে কারখানা বাজারের দিকে যাচ্ছিলেন আসাদ উদ্দিন ও নুর হাসান। তাদের নৌকাটি মজলিশপুর এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন ব্যক্তি থামাতে বলেন। কিন্তু তুরাগ নদে স্রোত থাকায় নৌকা থামাতে দেরি হয়। এ সময়ে পাড়ের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন ছুটে আসেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলার আসাদদের নৌকার ওপর উঠিয়ে দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন আসাদ ও নুরকে ধরে নদীর তীরে এনে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই আসাদ নিহত ও নুর গুরুতর আহত হন। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। একইসঙ্গে আহত ব্যক্তিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।’

/এএম/ 
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী