মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরেক শিশুর লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৩, ১৯:৪৭ আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৯:৪৭

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় মাহিদ (৫) নামের আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে ভাসমান অবস্থায় এই শিশুর লাশ উদ্ধার করা হয়। 

এই নিয়ে আজ ওই দুর্ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ রয়েছে এক শিশু। 

মুন্সীগঞ্জ লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কায়েস আহমেদ জানান, বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা ভাটিতে আরেক শিশুর লাশ উদ্ধার হয়। স্বজনের দাবি অনুযায়ী আরও এক শিশু নিখোঁজ রয়েছে। ওই শিশুর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ-এর টিম।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিখোঁজ শিশুর সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, শনিবার রাত ৮টার দিকে লৌহজং উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের ট্রলার। ওই দিনই আট জনের লাশ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় ৩৪ জনকে। নিখোঁজ থাকে তিন শিশু। এর মধ্যে আজ দুই জনের লাশ পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
তিন ভাইবোনসহ ৪ জনের মৃত্যু: ডাকলেও সহায়তা নেননি ট্রলারের মাঝি
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এখনও নিখোঁজ ৫ জন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি