আমার পেজটি হ্যাক করে অশ্লীল ভিডিও শেয়ার করা হচ্ছে: নোবেল 

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ১১:৪৬ আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১১:৪৭

সারেগামাপাখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। হ্যাকের পর পেজটি থেকে বিভিন্ন ভিডিও শেয়ার ও স্ট্যাটাস দেওয়া হয়েছে। এতে অনাহুত কারণে আবারও বিতর্কে পড়তে হয়েছে এ গায়ককে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি অশ্লীল ভিডিও শেয়ার করা হয়। এরপরই ওই পোস্টের কমেন্ট বক্সে নিন্দার ঝড় তোলেন নেটিজেনরা। তবে নোবেলের দাবি, ‘তার ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে’।

ওই ভিডিও নিয়ে নোবেলের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ‘আমার ১৭ লাখের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। এখনও রিকভার করা সম্ভব হয়নি। এরই মধ্যে হ্যাকার পেজটি থেকে বিভিন্ন অশ্লীল পোস্ট ও লিংক শেয়ার করে যাচ্ছে। পেজটি থেকে আমার কিছু কাছের মানুষদের কাছেও এমন লিংক পাঠানো হয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ করছি আমি।’

তিনি বলেন, ‘রিকভারের চেষ্টা চলছে। এ ছাড়া সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করি হ্যাকারদের কাছ থেকে দ্রুতই পুনরুদ্ধার করা হবে। কারা হ্যাক করেছে সেটা আমি জানি না।’

আলোচিত এই গায়ক বলেন, ‘পেছনের সব কথা ভুলে আমি আগের নোবেলে ফিরে যেতে চাই। এ কারণে সবার সহযোগিতা কামনা করছি। অনেক হয়েছে আর পাগলামি করতে চাই না। আল্লাহ ও রাসুলের ওপর বিশ্বাস রেখে মা-বাবাকে নিয়ে আগামী দিনগুলো ভালো থাকতে চাই।’

জানা গেছে নোবেলের কণ্ঠে কিছুদিনের মধ্যে প্রকাশ পেতে যাচ্ছে ‘কলিজা’ শিরোনামে একটি নতুন গান। গানটি লিখেছেন এইচ এম নিপু ও সুর করেছেন মিশকাত। গানটি চ্যানেল এইচ এম এর ব্যানারে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে নোবেল বলেন, ‘গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে বলে আমি আশাবাদী। অনেকদিন পর এমন একটি মৌলিক গান গেয়েছি। গানটির মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অল্পকিছু দিনের মধ্যে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। হিট হবে বলে আশা করছি।’

চলতি মাসের আগস্টের প্রথম দিক থেকে নিজ জেলা গোপালগঞ্জের শহরতলীর ঘোষেরচরে অবস্থান করছেন এ গায়ক। সেখানে মা-বাবা, ভাই বোনসহ পরিবারের সঙ্গে বেশ মধুর সময় কাটাচ্ছেন তিনি। শহরের বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন বন্ধুসহ কাছের মানুষদের সঙ্গেও।

/এফআর/
সম্পর্কিত
টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে নাশকতা-সহিংসতা: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তলব ৪ প্রতিষ্ঠানের
খুন হচ্ছে পুলিশ, পুড়ছে থানা: নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ
সর্বশেষ খবর
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর
দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর
নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি
নিরাপদ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের ৪৭ প্রস্তাব, পুরস্কার পেলো ১১টি
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র