মা-ছেলেকে এসিড নিক্ষেপ: তিন জনের ৮ বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৩, ২৩:৪৫আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ২৩:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর বিরুদ্ধে মামলা করার জেরে এক মা ও তার ছেলের উপর এসিড নিক্ষেপের ঘটনায় তিন জনকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এই দণ্ডাদেশ দেন। কারাদণ্ডাদেশের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মৃত আলীম উদ্দিন খানের ছেলে নক্কু খান, একই এলাকার মৃত এনাম খানের ছেলে উজ্জ্বল খান ও হাফিজ উদ্দিন খানের ছেলে সোহাগ খান। এর মধ্যে সোহাগ ও উজ্জ্বল পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, নাসিরনগরের ভলাকুট গ্রামের সুমা বেগমকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী জহির খান। এ ঘটনায় তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় জহির খানকে কারাগারে পাঠান আদালত। এর জের ধরে জহিরের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সন্ধ্যায় ঘরে ঢুকে সুমা ও তার ছেলে আকাশ খানের উপর এসিড নিক্ষেপ করেন।

এ ঘটনায় সুমা বাদী হয়ে আট জনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার তিন জনকে ৮ বছর করে কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

এ ব্যাপারে মামলার বাদী সুমা বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় আদালত যে দণ্ড দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত তাদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছেন তাতে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে। 

/আরআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী