পরীক্ষার হলে মোবাইল পাওয়ায় এক কলেজের ২৪ পরীক্ষার্থী বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২৩, ২০:০৬আপডেট : ২২ আগস্ট ২০২৩, ২১:২০

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হলে মোবাইল সঙ্গে রাখায় ও নকল করায় এক কলেজের ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার এসজে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এবং এসজে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ এসএম মনির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত ২৪ পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন ছাত্র ও একজন ছাত্রী। তারা সরকারি মুকসুদপুর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, ‘সরকারি মুকসুদপুর কলেজ থেকে এ বছর দুই হাজার ১০০ পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নেন। এরমধ্যে এসজে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১৭০০ পরীক্ষার্থী ছিলেন। দুপুরে ওই কেন্দ্রে পরিদর্শনে গেলে কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল আছে বলে জানতে পারি। পরে কেন্দ্রের ১৭টি হলের সব পরীক্ষার্থীকে তল্লাশি করে ২০ জনের কাছে মোবাইল এবং চার জনের কাছে নকল পাওয়া যায়। ২০ জন স্মার্টফোন নিয়ে কেন্দ্রে ছিলেন। অপর চার জন বাহির থেকে ফটোকপি করে নকল নিয়ে কেন্দ্রে এসেছেন। যাচাই-বাছাই করে কেন্দ্র সচিব সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ এসএম মনির হাসান স্বাক্ষরিত নোটিশে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এসব পরীক্ষার্থীর বহিষ্কারাদেশ শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।’ 

কেন্দ্র সচিব সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ এসএম মনির হাসান বলেন, ‘বহিষ্কৃতরা আমার কলেজের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন তাদের কাছে মোবাইল ও নকল পাওয়া গেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের বহিষ্কার করেছি।’ 

কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক কবির উদ্দিন, ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের