খুঁটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৩, ২১:১৯আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২১:১৯

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ( ২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকায় নিমতলা আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটে। 

নিহত তুলা মিয়া (৪১) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে ও পলাশ (৪০) টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলছত্র গ্রামের মৃত শীতলের ছেলে।

কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী জানান, নিহত দুজন প্রায় পাঁচ বছর ধরে মাসিক বেতনে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে  কর্মরত ছিলেন। রবিবার বিকালে বিদ্যুতের খুঁটি পরিষ্কার করার সময় তারের সঙ্গে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।

সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী